Latest News

কাল থেকে এসএসসি পরীক্ষা শুরু।


 নিউজ ডেস্ক
 নিউজলাইন বাংলাদেশ।

 এসএসএসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল সোমবার থেকে। এবার মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। ১০ টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানে র পরিক্ষা অনুষ্টিত হবে।আটটি সাধারণ বোর্ডের
 অধীনে এসএসসিতে ১৩ লাখ চার হাজার
 ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই
 লাখ ৪৮ হাজার ৮৬৫ জন এবং কারিগরি বোর্ডের
 অধীনে এসএসসি ভোকেশনালে ৯৮ হাজার ৩৮৪
 জন পরীক্ষার্থী রয়েছে। মোট ১৬ লাখ ৫১ হাজার
 ৫২৩ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত
 ছাত্রছাত্রী ১৪ লাখ ৭৪ হাজার ৯২৭ জন। বাকিরা
 গত বছর ফেল করা কিংবা মান উন্নয়ন
 পরীক্ষার্থী।
 মোট পরীক্ষার্থীর মধ্যে আট লাখ ৪২ হাজার ৯৩৩
 জন ছাত্র এবং আট লাখ আট হাজার ৫৯০ জন
 ছাত্রী। এসএসসিতে ছয় লাখ ৪২ হাজার ৫০৭ জন
 ছাত্রের বিপরীতে ছাত্রী ছয় লাখ ৬১ হাজার
 ৭৬৭ জন। অর্থাৎ ছাত্রী ১৯ হাজার ২৬০ জন বেশি।
 মোট পরীক্ষার্থীর হিসাবেও গত বছরের তুলনায়
 এবার ছাত্রী বেড়েছে। গত বছর এসএসসি ও
 সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন
 অংশ নিয়েছিল। এই হিসাবে এবার পরীক্ষার্থী
 বেড়েছে এক লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে
 ছাত্র বেড়েছে ৭৯ হাজার ৫৯৪ জন আর ছাত্রী
 বেড়েছে ৯২ হাজার ৬৬৩ জন।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.