Latest News

“সুখী-সমৃদ্ধশালী দেশ গড়তে ইশ ছাত্র আন্দোলনকেই ভুমিকা রাখতে হবে” ...আল্লামা আবদুল হক আজাদ




রাজনীতি ডেস্ক
নিউজলাইন বাংলাদেশ
ইশা ছাত্র আন্দোলন গতানুগতিক কোন সংগঠনের নাম নয়। এটি একটি বিপ্লবের নাম। যে বিপ্লব সকল তাগুতের বিরুদ্ধে। যে বিপ্লব সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক দূরাবস্থার বিরুদ্ধে সর্বদা সচ্চারসুখী সমৃদ্ধ দেশ গড়তে সবচেয়ে বড় বাধা দুর্ণিতি। সুতারাং দুর্ণিতি মুক্ত দেশ গড়তে প্রয়োজন চরিত্রবান ব্যাক্তি।সেই চরিত্রবান মানুষ গড়তে ইশা ছাত্র আন্দোলন দীর্ঘ দুই যুগ ধরে কাজ করে যাচ্ছে।  আজ ২৯ জানুয়ারী১৬ শুক্রবার ঢাকার উত্তর বাড্ডায় এলিন কমিউনিটি সেন্টারে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আবদুল হক আজাদ উপরোক্ত কথাগুলো বলেন।
নগর সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি জি এম রুহুল আমীন বলেন, ছাত্র রাজনীতি আজ কলুষিত। এই কলুষিত ছাত্র রাজনীতিকে দূরীভুত করতে প্রয়োজন একদল যোগ্য, দক্ষ ও জানবাজ কর্মীবাহিনীর।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এর সভাপতি হাফেজ মাওলানা অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দিন বলেন, বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি। তবে ইসলামের জন্য কাজ করার কিছু নিবেদিত জানবাজ কর্মী বাহিনীর প্রয়োজন রয়েছে। ইশা ছাত্র আন্দোলন সে কাজটিই নিরলসভাবে করছে।
উক্ত সম্মেলন নগর সভাপতি কে এম শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. এইচ এম এনামুল হক-এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুকবুল হোসাইন, মুফতী সৈয়দ মুহা. নুরুল করীম প্রমুখ।
সম্মেলন শেষে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি জি এম রুহুল আমীন নগর উত্তর ২০১৫ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০১৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি কে এম শরিফুল ইসলাম, সহ-সভাপতি চৌধুরী জহিরুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক এইচ এম এনামুল হক -এর নাম ঘোষণা করেন।


NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.