Latest News

ধানমণ্ডিতে আবাসিক ভবনে আগুন, নিহত ১



রাজধানীর ধানমণ্ডি পনেরোর একটি আবাসিক ভবনে মধ্য রাতে আগুন লাগে। এতে ওই ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্র ধোঁয়ায় এক নারীর মৃত্যু হয়।

 ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 মাঝ রাতে বহুতল আবাসিক ভবনে আগুন। চারিদিকে শোরগোল আর আতংক। রাত প্রায় পৌনে একটা। ধানমণ্ডি পনেরোর কমিশনারের গলির দুইশো পঁচাশি বাই দুই নম্বর ভবন। বারো তলা ভবনটির বেশীর ভাগ মানুষ নামতে পারলেও আটতলা থেকে ওপরের দিকে কিছু মানুষ আটকা পড়ে।

 তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানেন না বাসিন্দারা। প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণে করতে পারছিলেন না।

 আগুন লাগার কিছু সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে। এ সময় ভবনটির নয় তলায় ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়া পঁচাত্তর বয়সী এক নারীকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নেভানো ও উদ্ধার কাজে অংশ নেয়।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.