Latest News

'দেশে একদলীয় শাসন কায়েম করতে চায় আ. লীগ'

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলের ওপর জেল-জুলুম, দমন-পীড়ন চালিয়ে, দেশে একদলীয় শাসন কায়েম করতে চায় আওয়ামী লীগ।

 মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগ সরকার কর্তৃত্ববাদী হয়ে ওঠার কারণেই দেশে উগ্র জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।

 বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বাংলাদেশে এখন যা পরিস্থিতি তাতে কর্তৃত্ববাদী সরকার দেশ পরিচালনা করছে। এর কারণে সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডের জন্য রাজনীতিবিদদের সম্মান নষ্ট হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে এবং তারা লুণ্ঠন করবে, শোষণ করবে, এদেশের মানুষের উপর নির্যাতন করবে।'

 মির্জা ফখরুল আরও বলেন, 'সরকারের অপরাজনীতির কারণে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে। মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। এদেশের মানুষ সব সময় আন্দোলন করে তাদের অধিকার রক্ষা করেছে, এবারও করবে।'সময় নিউজ।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.