Latest News

হবিগঞ্জের চার শিশুর লাশ উদ্ধার, তথ্য দিলে পুরস্কার






হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের পাঁচ দিন পর একই পরিবারের চার স্কুলছাত্রের মরদেহ পাওয়া গছে। মরদেহগুলো বালু চাপা দেয়া ছিল।আজ সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের এক জায়গায় বালু চাপা অবস্থায় মরদেহগুলো পাওয়া যায়।

নিহতদের মধ্যে এক শিশু জাকির হোসেনের বাবা ওয়াহিদুর রহমান জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর ওই চার শিশু নিখোঁজ হয়।

এদের মধ্যে তিন জন সুন্দ্রাটিকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যজন পাশের একটি মাদ্রাসার ছাত্র। এনিয়ে বাহুবল থানায় একটি জিডি করা হলেও পুলিশ গত পাঁচ দিনে তাদের কোন সন্ধান দিতে পারেনি।

কেন এ ঘটনা ঘটলো তাও নিশ্চিত করে বলতে পারছেনা এলাকাবাসী। স্বজনরা দাবি করেছেেন সম্প্রতি গ্রাম্য শালিশিকে কেন্দ্র করে ঘটনার জের ধরে ঘটনা ঘটতে পারে।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি আবু সালেহ নুরুজ্জামান জানান, বুধবার বেলা ১১টার দিকে পুলিশ লাশগুলো উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মরদেহগুলো ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া গেছে। মাংস পচে-গলে গেছে।

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান ও পুলিশ সুপার জয়দেব ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশু হত্যাকারীদের সম্পর্কে তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ডিআইজি। আপাতত পারিবারিক শত্রুতার জের ধরে প্রাথমিক তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী এ ঘটনায় মর্মাহত। তারা হত্যাকারীদের খুজে বের করার দাবি জানিয়েছে এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। ইন্ডিপেনডেন্ট নিউজ।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.