Latest News

রাজধানীর পাড়া-মহল্লায় অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা


একুশের প্রথম প্রহরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও পাড়া-মহল্লায় অস্থায়ীভাবে তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা বয়সী মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাবগম্ভীর পরিবেশে একুশের প্রথম প্রহর উদযাপিত হলেও পাড়া-মহল্লার শহীদ মিনার যেনো একটু ব্যতিক্রম। রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রথম প্রহরেই।

 জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণা একুশে ফেব্রুয়ারি। বুকের তাজা রক্ত দিয়ে অর্জিত হয় মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার। এরপর দীর্ঘ সময় কাটলেও নতুন প্রজন্ম পূর্বসূরিদের রক্তের ঋণ যে এখনো ভোলেনি তার প্রমাণ মেলে মাঝরাতে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার উদ্যোগে শহীদ বেদীতে ফুল দেয়ার আয়োজন দেখলে।

 শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের সম্মান জানাতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি করা হয় অস্থায়ী শহীদ মিনার। এরপরই একে একে শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিতে না পারলেও নিজেদের এই সামান্য আয়োজনেই সন্তুষ্ট তারা। পাড়া-মহল্লার স্থায়ী শহীদ মিনারগুলোতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.