Latest News

দুইজনই বাদশা!


শাকিব খান ও জিৎ- দুইজন দুইদেশের সুপারস্টার। ঘটনাচক্রে মিলে গেল তাদের নতুন সিনেমার নাম। বাদশা। মজার বিষয় হলো স্বাধীন বাংলাদেশে মুক্তি পাওয়া প্রথম রঙিন সিনেমার নামও ‘বাদশা’। তবে প্রথম নির্মিত রঙিন সিনেমা ‘মেঘের অনেক রং’।

ঈদের জন্য শাকিব খানকে নিয়ে বরাবরই ছবি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। এবার করছেন ‘বাদশা’। এ ছবিতে আরও অভিনয় করবেন অপু বিশ্বাস। যুগান্তরকে শাকিব এ প্রসঙ্গে বলেন, ‘আমরা পুরনো জুটি। আমাদের প্রায় প্রত্যেকটি ছবিই দর্শকরা ভালোবেসে গ্রহণ করেছেন। আশা করি প্রতিবারের মতো এবারও সফল হব।’

এ দিকে কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ প্রথমবার যৌথ প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছেন। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ওই সিনেমার নাম ‘বাদশা’। বিপরীতে থাকবেন নুসরাত ফারিয়া। এ সিনেমার জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন জিৎ। যা নিয়ে তোলপাড় হচ্ছে ঢাকা-কলকাতায়।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.