Latest News

‘জিকা ভাইরাস প্রতিরোধে সব ব্যবস্থাই আছে’



কেউ জিকা ভাইরাসে আক্রান্ত হলে সরকারই তার চিকিৎসার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে বাংলাদেশে এখন ভাইরাসটির সংক্রমণের কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন তিনি। যদি কেউ সংক্রমিত হয় তা প্রতিরোধে সরকারের ব্যবস্থা আছে বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করেন, এই রোগ মশাবাহিত হলেও, ডেঙ্গুর মতো প্রাণঘাতী নয়।

জিকা ভাইরাস সাম্প্রতিক সময়ে বিশ্বে ভয় জাগানিয়া ভাইরাসের নাম। বিশেষ করে গর্ভবতীর জন্য এ এক উদ্বেগের নাম। এই ভাইরাসে আক্রান্ত হলে শিশু ছোট মস্তিস্ক নিয়ে জন্ম নেয়।

দক্ষিণ আমেরিকার ব্রাজিলে ভাইরাসটির বিস্তারের পর স্বল্প সময়ে ছড়িয়ে পড়ে তেইশটি দেশে। বিভিন্ন দেশে সন্তান ধারণ না করার নির্দেশনাও জারি হয়েছে। এর ভয়াবহতায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এডিস মশাবাহিত এই ভাইরাস নিয়ে বাংলাদেশেও আছে উদ্বেগ-উৎকণ্ঠা। তবে সরকার বলছে, ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।

স্বাস্থ্যমন্ত্রী বলছেন, মশাবাহিত হওয়ায় জিকা ভাইরাসের ব্যাপারে সতর্ক হওয়া যেতে পারে, তবে দুশ্চিন্তার কিছু নেই।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিদেশ থেকে দেশে আসা কারও শরীরে জিকার সংক্রমণ পাওয়া গেলে তাকে কয়েকটি ধাপে চিকিৎসা সেবা দেয়া হবে।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.