নিউজ ডেস্ক,
নিউজলাইন বাংলাদেশ
১৮ ফেব্রুয়ারী "নো কার ডে" পালন করার সিদ্ধান্ত নিয়েছে কিছু তরুণ এবং এ নিয়ে তারা ফেসবুক এ নিয়ে একটি ইভেন্ট তৈরি করেছে । ইতিমধ্যে তারা ব্যাপক সারা পেয়ে গেছে । সবার সহযোগিতা পেলে তারা ওইদিন "নো কার ডে" পালন করার প্রচেষ্টা করবে । ওইদিন খুব বেশি প্রয়োজন না হলে সবাইকে গাড়ী বের না করার আহ্বান করছে তারা । আগামি ২১শে ফেব্রুয়ারী যেহেতু রবিবার তাই ১৮ তারিখ প্রচুর গাড়ি রাস্তায় বের হবে । তাই ওইদিন রাজধানীর যানজট কমাতে তারা এই উদ্যোগ নিয়েছে । এবং তারা বলছে এতে করে জ্বালানিও সাশ্রয় হবে এবং একটা দিনের জন্য হলেও রাজধানীর চেহারা পালটে যাবে। এ সম্পর্কে নিউজলাইন বাংলাদেশ এর সম্পাদক রোমান ভূঁইয়া বলেন এটি একটি মহান উদ্যোগ। এতে করে রাজধানীর যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব এবং এতে করে জ্বালানিও অনেক সাশ্রয় হবে । এই ইভেন্ট টি হোস্ট করছেন আরাফাত নোমান ।
