Latest News

এটিএম কার্ড বিভাগের প্রধানদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক



সব বাণিজ্যিক ব্যাংকের এটিএম কার্ড বিভাগের প্রধানদের সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। এর আগে জালিয়াতি করে গ্রাহকের তথ্য চুরি ঠেকাতে এটিএম বুথে এক মাসের মধ্যে প্রতিরোধ যন্ত্র বসানোর নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে প্রচলিত ম্যাগনেটিক কার্ডের বদলে মাইক্রোচিপ কার্ড দেয়ার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এটিএম বুথে জালিয়াতি করে গ্রাহকের টাকা মেরে দেয়ার ঘটনা এর আগেও ঘটেছে বিশ্বের নানা প্রান্তে। আর এসব প্রতারণার পর আধুনিক বিশ্বে বুথ আর কার্ডে বাড়ানো হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তা।

বিশ্বজুড়ে জালিয়াতি প্রতিরোধে এটিএম বুথে বসানো হয় প্রতিরোধ যন্ত্র বা এন্টি স্কিমিং ডিভাইস। পুরনো ম্যাগনেটিক এটিএম কার্ড থেকে তথ্য চুরি করা সহজ হওয়ায় যাওয়ায় ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তির চিপ কার্ড। বাংলাদেশেও একই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সময় বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গ্রাহকের আস্থা ফেরাতে নিরাপত্তা প্রযুক্তি বসাতে আপত্তি নেই বাণিজ্যিক ব্যাংকগুলোর। তবে বেঁধে দেয়া এক মাসের মধ্যে এই কর্মযজ্ঞ শেষ হবে কি না সে নিয়ে আছে কিছুটা সংশয়।

এই ব্যাংক কর্মকর্তা জানান, গ্রাহকদেরকে পুরনো প্রযুক্তির ম্যাগনেটিক কার্ডের বদলে নতুন প্রযুক্তির চিপ কার্ড বিতরণ চলছে আগে থেকেই। ইন্ডিপেনডেন্ট নিউজ। 

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.