Latest News

বাগেরহাটে সন্ত্রাসীদের নির্যাতনে দুই মাসের অন্তঃস্বত্ত্বার গর্ভপাত


 ॥ বাগেরহাটে
 সন্ত্রাসীদের নির্যাতনে দুই মাসের
 অন্তঃস্বত্তা এক গৃহবধূর রক্তক্ষরণে গর্ভপাত
 ঘটেছে। অসহ্য যন্ত্রণা আর রক্তক্ষরণ নিয়ে
 ডালিয়া নওশিন পূরবী নামে ওই নারী এখন
 বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
 এ ঘটনায় দুলাল আকন নামে এক সন্ত্রাসীসহ ৮
 জনের নামে সোমবার রাতে বাগেরহাট মডেল
 থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে
 মামলা হয়েছে।
 কান্নায় ভেঙ্গে পড়ে পূরবী আরও জানান ,
 বিয়ের ৯ বছর পর তিনি অন্তঃস্বত্তা
 হয়েছিলেন। সন্ত্রাসীদের কারনে প্রথম
 সন্ত্রানটিকে পৃথিবীতে নিয়ে আসতে
 পারলেন না। একথা বলেই পূরবী জ্ঞান
 হারিয়ে ফেলেন।
 এ ঘটনায় সন্ত্রাসী দুলাল আকনসহ ৮ জনের নাম
 উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন
 আইনে একটি মামলা হয়েছে বলে বাগেরহাট
 মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )
 মো. মিজানুর রহমান খান জানান।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.