রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে পুলিশের গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মূলত চাঁদা না দেয়ার কারণেই রিকশাচালক সাজুর পায়ে পুলিশ ইচ্ছা করে গুলি করেছে বলে অভিযোগ স্থানীয়দের।
পাশাপাশি প্রতিদিনই পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে টাকা নেয় বলেও অভিযোগ করেছে তারা। তবে গুলি করার কথা স্বীকার করলেও চাঁদাবাজির কথা অস্বীকার করেছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রতিবেশী সাজুকে পুলিশ ইচ্ছাকৃতভাবে পায়ে গুলি করায় সোমবার সকালে কল্যাণপুরের পোড়া বস্তি এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
প্রতিদিনই নানা উছিলায় এ এলাকায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা নিম্ন আয়ের এসব মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে বলে অভিযোগ স্থানীয়দের। সেরকমই রোববার রাতে রিকশাচালক সাজু ও তার বন্ধুদের কাছে চাঁদা দাবী করে দায়িত্বরত পুলিশ সদস্য এসআই হারুন। চাঁদা দিতে অস্বীকার করার কারণেই তাকে পুলিশ সদস্যরা নির্মম নির্যাতন ও পায়ে গুলি করে বলে অভিযোগ তার প্রতিবেশীদের।
তবে পুলিশ ইচ্ছা করে গুলি করেনি বলে দাবি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসানের। যদিও দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে রোববারের ঘটনায় গুলিবিদ্ধ সাজু এখন মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুলিতে তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলির অর্ধেক অংশ উড়ে গেছে।সময় নিউজ।