-নিজাম উদ্দিন। স্পোর্টস রিপোর্টার।
মিরপুরে অনুষ্ঠিত
এশিয়া কাপে ছিল ভারতের দ্বিতীয় ম্যাচ। প্রথম
ম্যাচে বাংলাদেশের সঙ্গে তাণ্ডব চালানো রোহিত
শর্মা রানের খাতা না
খুলতেই এলবিডব্লিউর
শিকার হন পাঁচ বছর পর ফিরে আসা
পাকিস্তানি বোলার
আমিরের বলে। ওই ম্যাচে আমিরের
প্রতাপে শুরুতেই তিন
উইকেট পড়ে যায় ভারতের। আমিরের বলে
এলবিডব্লিউর
শিকার হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে
ফেরত যান ভারতীয়
ওপেনার রোহিত শর্মা।
তবে এ ফেরত যাওয়াটা
দীর্ঘদিনের জন্য হতে
পারে। অনিশ্চিত হয়ে পড়ছে রোহিত শর্মার টি-
টোয়েন্টি বিশ্বকাপে খেলাটাও!
ভারতীয় সংবাদমাধ্যম
ডেকান ক্রনিকল
জানিয়েছে, মোহাম্মদ
আমিরের ওই বল রোহিত শর্মার পায়ের
আঙুলে আঘাত করে। এরপর রোহিতকে এক্সরে
করতে হয়েছে ওই আঙুলের।
