আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টি কাপে বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পণ্ড হলো প্রথম পর্বের 'এ' গ্রুপের বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। ধর্মশালায় কার্টেল ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ ওভারে ৯৪ রান তুলতেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। এরপর মাঠে আর খেলা না গড়ালে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু'দল।
শুক্রবার সকাল থেকেই বৃষ্টির কারণে দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়। একই শঙ্কা ছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ ঘিরেও। দফায় দফায় বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত ছিল। তবে গ্রাউন্ডস কর্মীদের চেষ্টায় মাঠ খেলার উপযুক্ত হলে শুরু হয় খেলা। ১২ ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৩ বলে ২০ রান করে সৌম্য বিদায় নিলেও, ধর্মশালায় শুরু হয় তামিমের টর্নেডো। চার-ছয়ের ফুলঝুরিতে বাংলাদেশ দেখতে থাকে বড় স্কোরের স্বপ্ন। কিন্তু ২৬ বলে ৪৭ রান করে তামিম ফিরে যাবার পরই আবারো ম্যাচে হানা দেয় বৃষ্টি।
এরপর আর মাঠে খেলা না গড়ালে ধর্মশালায় দিনের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু'দল। ২ ম্যাচে ওমানের সমান ৩ পয়েন্ট হলেও, রান রেটে এগিয়ে থেকে এ গ্রুপের শীর্ষে আছে মাশরাফির দল। অন্যদিকে ১ পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ড বিদার নেয় আসর থেকে। সুপার টেন নিশ্চিত করার লড়াইয়ে রোববার একই মাঠে ওমানের মুখোমুখি হবে টাইগাররা।