নিউজ ডেস্ক।
বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল ও মোটরচালিত ভ্যানের মুখোমুখি সংঘের্ষ এক ভ্যানযাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।নিহত ফল ব্যবসায়ী পুলিন ব্যাপারি ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল গ্রামের বাসিন্দা।শরণখোলা থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান আমাদেরকে বলেন, শনিবার দুপুরে পুলিন ব্যাপারি ভ্যানে করে শরণখোলা শহর থেকে তাফালবাড়ি যাচ্ছিলেন।“রায়েন্দা-তাফালবাড়ি সড়কের উত্তর কদমতলার মৌলভী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।”এ সময় ভ্যানচালক জামাল (৫০) ও মোটরসাইকেল চালক তারেক হাওলাদার (২৫) আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান এসআই।