Latest News

ফারুকীর জন্য জাজের বাজেট ১৫ লাখ ডলার





মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো বেড অব রোজেস’র সঙ্গে যুক্ত হলো জাজ মাল্টিমিডিয়া। আর আছে কলকাতার এসকে মুভিজ ও বলিউড তারকা ইরফান খান।

ভ্যারাইটি খবরটি প্রকাশের পর স্ট্যাটাস দেন ফারুকী। এবার তা নিয়ে কথা বলল জাজ। জানাল ফারুকীর জন্য তাদের বাজেট ১৫ লাখ ডলার। প্রতিষ্ঠানটির ফেসবুক পাতায় বলা হয়—

আমরা বার বার বলে আসছি, আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের আগাম জানাতে পারছি না কিছু টেকনিকাল কারণে। কিন্তু বিশ্বাস রাখুন আমাদের উপর, আমদের লক্ষও আপনার মতই বাংলা চলচ্চিত্রকে অনেক উপরে নিয়ে যাওয়া। বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া।

আমাদের চলচ্চিত্র এখন খুব ভঙ্গুর দশা, কোন পুরাতন প্রযোজক আর সিনেমা বানাচ্ছে না। এর মধ্যে যদিও অনেকে শুধু চলচ্চিত্র ব্যবসা করেই বাড়ি গাড়ি করেছেন, কিন্তু চলচ্চিত্রের এই খারাপ অবস্থা দেখে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। জাজ কিন্তু তা করছে না। একক ভাবে হোক বা যৌথ প্রযোজনা করেই হোক, একের পর এক সিনেমা বানিয়ে, অন্তত সিনেমা হলকে তার খোরাক দিচ্ছে। এখন যদি সিনেমা হল ব্যবসা সফল সিনেমা না পায়, যে কয়টাহল আছে তাও বন্ধ হয়ে যাবে।

আমরা বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে অনবরত কোটি কোটি টাকা লগ্নি করে যাচ্ছি, শুধু আমাদের এই শিল্প এর সুদিনের আশায়। লক্ষ্য আমাদের এক ও অভিন্ন, জয় আমাদের নিশ্চিত। আমরা কিছুদিন আগে এক স্ট্যাটাসে বলছিলাম, আমরা খুব বড় একটা কাজ করতে যাচ্ছি, যেহেতু কাজটা mature হয়নি, তাই তখন কিছু বলতে পারিনি। এখন পারছি।

হ্যাঁ, আমার দেশেরই এক পরিচালকের অধীনে বিশ্বখ্যত অভিনেতা ইরফান খান অভিনয় করতে যাচ্ছে। তিনি একটি আন্তর্জাতিক সিনেমা বানাতে যাচ্ছেন, নামঃ ডুব (NO BED OF ROSES)। তিনি হল আমাদের সবার প্রিয় মোস্তফা সারয়ার ফারুকী। উনার মত আমরা অনেক বড় স্বপ্ন দেখি যে আমদের দেশেও আসবে অস্কার, কান এর মত পুরস্কার। আমরা বিশ্ব দরবারে আমাদের চলচ্চিত্র নিয়ে গর্ব করতে পারবো। আমাদের এবং সারা দেশবাসীর বিশ্বাস আছে উনার উপর। এই বিশ্বাস রেখেই আমরা এই সিনেমাতে লগ্নি করছি ১৫ লক্ষ মার্কিন ডলার। সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস ও দোয়া আছে ফারুকীর সাথে। উনি জয় হবেনই ইনশাল্লাহ। এখন শুধু আপনাদের পাশে চাই ও দোয়া চাই। জয় হোক বাংলা চলচ্চিত্রের…।
 সঙ্গে থাকুন…

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.