Latest News

মাইক্রোল্যাব ম্যাটস প্রি: লী: এর ফাইনাল অনুষ্ঠিত


 নিজাম উদ্দিন: স্পোর্টস রিপোর্টার। ২৯-৩-২০১৬, ঢাকা।
 অনুষ্ঠিত হয়ে গেল "ঢাকা মাইক্রোল্যাব ম্যাটস প্রিমিয়ার লীগ ২০১৬" এর ফাইনাল। উক্ত ফাইনালে মুখোমুখি হয় টুর্ণামেন্টের শক্তিশালী ২ দল "ক্রিকেট এক্সপ্রেস" বনাম "এফ,এফ, অাবাবিল"। হাড্ডাহাড্ডি ফাইনালে এফ,এফ অাবাবিল কে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ক্রিকেট এক্সপ্রেস। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট এক্সপ্রেস। শুরুতে ব্যাট করতে নেমে নিয়ন্ত্রিত ব্যাটিং এর সাহায্যে নির্ধারিত ১৫ ওভারের ১৩.২ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ৫৫ রান তুলতে সক্ষম হয় এফ,এফ, অাবাবিল। অাখের অালীর ২৩ রান ছাড়া দলের অার কোন খেলোয়াড় এর রান ই দুই অংকের ঘরে পৌঁছাইনি। বল হাতে ক্রিকেট এক্সপ্রেস এর মনির ৩টি ও এহসান ২টি উইকেট তুলে নেয়। জবাবে ৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে খুব দেখে শুনেই শুরু করে ক্রিকেট এক্সপ্রেস। বল হাতে জ্বলে ওঠা মনিরের ব্যাটেও ছিল হাসি। দলীয় সর্বোচ্ছ ২৪ রানের ইনিংস খেলে অাউট হন তিনি। শেষের দিকে ক্রিকেট এক্সপ্রেস কে কিছুটা চাপেই ফেলে দেয় এফ,এফ, অাবাবিল এর বোলাররা। শেষপর্যন্ত ক্রিকেট এক্সপ্রেস এর ব্যাটসম্যানদের ধৈর্যশীল ব্যাটিং নৈপুন্যে শেষ ওভারের ৫ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় তারা। অলরাউন্ডিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হন মনির।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.