Latest News

আসুন জেনে নেই – কেন কিছু মেডিসিন খাবারের পর খেতে হয় । সাথে উদাহরণ সহ-

যে কোনো মেডিসিন খেতে হলে পুরো এক গ্লাস পানি দিয়ে খান। এক চুমুক পানি দিয়ে মেডিসিন খেলে পাকস্থলী Inflammation অথবা Ulcer প্রোব্লেম বেশি হয়। কারন মেডিসিন গলে গিয়ে Dilution হওয়ার মত পানি সে পায় না । তাই সাইড ইফেক্ট বেশী হয়।

 বলা হয়ে থাকে – সব মেডিসিনই খালি Stomach এ শোষন ভালো হয় । সেই হিসেবে সব মেডিসিনই খাবার ১ ঘন্টা আগে অথবা ২ ঘন্টা পর খাওয়া উচিৎ । তবুও কিছু কিছু খাবারের সাথে অথবা খাবারের পর খেতে হয় ।

 আসুন জেনে নেই – কেন কিছু মেডিসিন খাবারের পর খেতে হয় । সাথে উদাহরণ সহ-

 ১। কিছু মেডিসিন খেলেই বমি ভাব অথবা বমি হতে পারে । তাই এই বমি ভাব যেন না হয় তাই খাবারের সাথে দেয়া হয়- যেমন- Allopurinol, Bromocriptine.

 ২। কিছু কিছু মেডিসিন খালি Stomach irritation করে যার ফলে Indigestion , inflammation অথবা Ulcer তৈরী করে। তাই তাদের খাবার পরে খাওয়া উচিৎ যেন খাবার তাদের স্টোমাক ওয়ালের কাছে ভিড়তে দেয় না। যেমন- Aspirin, Diclofenac and other NSAIDs and Steroids . কারন এরা স্টোমাক ওয়ালের ব্যারিয়ার Prostaglandin তৈরির পথ বন্ধ করে দেয়।

 ৩। Heart Burn, reflux অথবা indigestion রোগ দূর করার জন্য । আমরা জানি পেটে খাবার থাকলেই বেশি এসিড রিলিজ হয়। যার Reflux, regurgitation হয়ে থাকে। এই জন্য এন্টাসিড জাতীয় মেডিসিন খাবার পরে খাওয়া উচিৎ।

 ৪। যেই মেডিসিন গুলো খাবার দ্বারা ধৌত হয়ে যেতে পারে যেমন- Oral Gel, Oral drop , Mouth wash এই গুলো খাবার পরে ব্যবহার করা উচিৎ। নইলে খাবার সব ভাসিয়ে নিয়ে পেটে চলে যাবে, মুখের কাজ হবে না।

 ৫। কিছু খাবার শোষন হতে খাবার খাদ্যনালীতে থাকা বাধ্যতামূলক – যেমন টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, স্যাকুইনাভির ইত্যাদি । তাই এই গুলো খাবারের সাথে খাওয়া উচিৎ ।

 যেসব মেডিসিনের এই সব ঝামেলা গুলা নাই, সেই সব মেডিসিন গুলো চোখ বন্ধ করে খাবারের আগে খেয়ে নিন । মেডিসিন খাওয়ার আগে পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন। তাইলে সাইড ইফেক্ট হজম করতে সহজ হবে। কারন- মেডিসিন আপনার শরীরের একটা ভালো কাজ করলেও, একাধিক খারাপ কাজ করবে। কারন এরা- “কেমিকেল” ।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.