সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর ঘাতক সুপ্রভাত পরিবহনের বাসের চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড দিয়েছে বিচারিক আদালত। অন্যদিকে আবরার চৌধুরীর পরিবারকে জরুরি খরচ বাবদ ১০ লাখ টাকা দিতে সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারের মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলার প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই সুপ্রভাত পরিবহনের বাসচালক সিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এদিকে হাইকোর্ট একটি আবেদনের প্রেক্ষিতে আবরার চৌধুরীর পরিবারকে জরুরি খরচ বাবদ ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে সড়ক ব্যবহারের ক্ষেত্রে সাধারণের নিরাপত্তা দিতে কৃর্তৃপক্ষের অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত ।
নিহত আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটি জানতে চেয়েছেন আদালত।
নিহত আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটি জানতে চেয়েছেন আদালত।
