আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানযোগে RAB এর আট সদস্যের একটি দল টহল দিচ্ছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিকআপ ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুতাভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন নারায়ণগঞ্জ RAB-১১ এর সার্জেন্ট মো. মনছুর ও পিকআপ ভ্যানের চালক কনস্টেবল মো. সোহেল। সার্জেন্ট মনছুরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী ও সোহেলের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। আহত হয়েছেন RAB এর আরও ছয়জন সদস্য। আহতদের মধ্যে চারজনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
Category
R Movies
সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য সহ নিহত ২, আহত ৬

- Blog Comments
- Facebook Comments