Latest News

দেশজুড়ে সাইমন-পরী



সাইমন সাদিক ও পরী মনি প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে। সে সিনেমার সর্বশেষ খবর সবার জানা। এবার অন্য সিনেমা দিয়ে এ জুটির পর্দা অভিষেক হচ্ছে। সিনেমার নামটি বেশ মিষ্টি ‘পুড়ে যায় মন’।

অপূর্ব–রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ মুক্তির কথা ছিল ৫ ফেব্রুয়ারি। পরে তা এক সপ্তাহ এগিয়ে আসে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৮৬ সিনেমা হলে। রোমান্টিক অ্যাকশনধর্মী ‘পুড়ে যায় মন’ মূলত একসঙ্গে বেড়ে উঠা দুই বন্ধুর গল্প।

একই দিনে জন্ম নেন সাইমন-পরী এবং একই জায়গায় তাদের দুজনের বেড়ে ওঠা। হেসে-খেলে বড় হোন তারা। তাদের দুজনের মধ্যে মারামারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে সবাই ঈর্ষা করে। কিন্তু গল্পের প্রবাহে হঠাৎ করে তারা দুজন আলাদা হয়ে যান। তারা একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারেন না। আবার তারা দুজন এক হবার জন্য অনেক সংগ্রাম করে যান। এমনি গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘পুড়ে যায় মন’।

‘পুড়ে যায় মন’ ছবিতে আরো অভিনয় করেছেন মিজু আহমেদ, আলীরাজ, শহীদ চৌধুরী প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাভেদ আহমেদ কিসলু ও আহমেদ হুমায়ূন।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.