Latest News

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৮৬


নাইজেরিয়ার বোর্নো রাজ্যের উত্তর পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৮৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জতিক গণমাধ্যমগুলো।

 প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মাইদুগুরি থেকে ৫ কিলোমিটার দূরে দালোরি গ্রামে শনিবার মধ্যরাতে ঘুমন্ত মানুষের উপর জঙ্গি সদস্যরা আকস্মিক হামলা চালায়।

 ২টি গাড়ি ও মোটর সাইকেল যোগে গ্রামে প্রবেশ করে জঙ্গিরা প্রায় ৪ ঘণ্টা ধরে গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি ছোড়ে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। অনেক মানুষ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছেনা বলেও জানা গেছে।

 প্রাণ বাঁচাতে গ্রামের বাসিন্দারা পালানোর চেষ্টা করলে তিনটি আত্মঘাতী বোমা হামলাও চালায় জঙ্গিরা। নাইজেরিয়ায় গত ৭ বছরে বোকো হারামের তাণ্ডবে প্রাণ হারিয়েছে ২০ হাজার মানুষ। গৃহহারা হয়েছে অন্তত ৪০ লাখ।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.