Latest News

'প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে'




সারাদেশে একযোগে শুরু হলো এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। প্রথমদিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

 এ বছর পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হলেও প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ না থাকায় কিছুটা স্বস্তি দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে।

 এদিকে সকালে তেঁজগাওয়ে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, কার্যকর পদক্ষেপ নেয়ায় এবারে প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই।

 সারাদেশে একযোগে সকাল ১০টায় ৪০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয়। এবছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ও প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা।পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় অভিভাবকরা সন্তুষ্টির কথা জানালেন।

 এদিকে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন, এবার প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।

 শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

 এদিকে, পরীক্ষা শুরুর বেশ আগে থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন এলাকার কেন্দ্রগুলোর সামনে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরে আসন বিন্যাসের তালিকায় নিজেদের নাম দেখে কেন্দ্রে প্রবেশ করে তারা।

 সোমবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা। প্রথমদিনের পরীক্ষা শেষে উচ্ছ্বসিত ছিলো বেশিরভাগ শিক্ষার্থী।

 অন্যদিকে, সন্তানদের প্রথমদিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট ছিলেন অভিভাবকরাও। সময় নিউজ। 

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.